মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট ও ফিন অ্যাসেম্বলি উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া মাঝের ডেইল এলাকা থেকে চারটি ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও চারটি ফিন অ্যাসেম্বলি উদ্ধার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ট্যাংক বিধ্বংসী ৪০ মিমি রকেট হিট এবং ফিন অ্যাসেম্বলি উদ্ধার করে।

তিনি আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসী এবং স্থানীয় কিছু অস্ত্র ব্যবসায়ী সীমান্ত এলাকা ব্যবহার করে এসব আধুনিক অস্ত্র সংগ্রহ ও ক্রয়-বিক্রয় করছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। এসব অস্ত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

উদ্ধার হওয়া রকেট ও ফিন অ্যাসেম্বলি পরবর্তীতে সেনাবাহিনীর রামু সেনানিবাসে বোমা নিষ্ক্রিয়করণ দলের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION