শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৩৭১ রান তাড়া করে ভারতকে হারানোর রহস্য জানালেন স্টোকস

খেলাধুলা ডেস্ক:
হেডিংলেতে ৩৭১ রান তাড়া করে ভারতকে হারিয়েছে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার তালিকায় যা রয়েছে ১০ নম্বরে। বেন স্টোকস মনে করেন, সঠিক মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতার কারণেই তারা জিততে পেরেছেন।

ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে স্টোকস বলেন, ‘আমাদের মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতা ঠিক রাখার কারণেই জিততে পেরেছি। দুটো দলই ভালো ক্রিকেট খেলেছে। সিরিজটা দারুণ ভাবে শুরু হল। ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট ছিল। ভারতের লোয়ার অর্ডারকে কম রানে আউট করে দেওয়া আমাদের জয়ের অন্যতম কারণ।’

টসে জিতে বোলিং নেওয়ার পর অনেকেই স্টোকসের সমালোচনা করেছিলেন। তা আরও তীব্র হয় ভারতের তিন ব্যাটার শতরান করায়। টেস্ট জিতে সেই সমালোচকদের একহাত নিতে ভোলেননি স্টোকস। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট তো পাঁচ দিনে খেলা হয়, তাই না? টস হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে জিতলে কী করব। দুটি দলই ভাগ্যের সাহায্য পেয়েছে। ক্যাচ পড়েছে দু’দলেরই। না হলে ম্যাচটা পাঁচ দিনের হতো না।’

সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভন এই জয়কে বর্ণনা করেছেন ‘বাজবল উইথ ব্রেনস’ বা বুদ্ধিদীপ্ত বাজবল খেলার সঙ্গে। স্টোকসের মন্তব্য, ‘যেটা করার দরকার ছিল ঠিক সেটাই করেছি। যতবার চাপে পড়েছি তত বার ভালো খেলেছি। শুধু দক্ষতা নয়, সাজঘরের ইতিবাচক মানসিকতার দিকটাও তুলে ধরতে হবে।’

স্টোকস আরও বলেছেন, ‘আমি এবং বাজ (ব্রেন্ডন ম্যাককালাম) সব কিছু সহজ রাখতে ভালোবাসি। এত রান তাড়া করতে নামলে নিজেদের শান্ত রাখতে হয়। চাপের সঙ্গে মানিয়ে নিতে হয়। সেটাই আমরা করেছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION