শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

সিনহা হত্যা মামলা:আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এপিবিএন’র এক সদস্য

ভয়েস প্রতিবেদক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ৫ম দিনের রিমান্ডে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবান বন্ধি দিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য।

বুধবার কক্সবাজাস্থ জৈষ্ঠ্য বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারাহ’র খাস কামরায় এই জবানবন্ধি প্রদান করা হয়।

এপিবিএন এর এ সদস্যকে বিকাল সাড়ে ৪ টায় র‌্যারের তদন্তকারি কর্মকর্তার নেতৃত্বে একটি দল আদালতে নিয়ে আসে। এরপর পরই থাকে নেয়া হয় বিচারকের খাস কামরায়। ওখানে টানা সাড়ে ৩ ঘন্টার বেশি সময় ধরে জবানবন্ধি প্রদান করা হয়। রাত ৮ টা ১৫ মিনিটের দিকে তাকে বের নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে। এব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলেননি কেউ। তবে আদালতের একটি সূত্র জানিয়েছে এপিবিএন সদস্য আব্দুল্লাহ এ জবানবন্ধি প্রদান করেন।

এর আগে গত ১৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের একটি দল এ ৩ জনকে হেফাজতে নেন। এরপর ১৮ আগস্ট বেলা সাড়ে ১২টায় এদের গ্রেফতার দেখিয়ে এদের আদালতে তোলা হয়। ওই র‌্যাবের তদন্তকারি কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে কক্সবাজাস্থ জৈষ্ঠ্য বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারাহ’র আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ আগস্ট এদের নিয়ে যাওয়া র‌্যাব হেফাজতে।

অপর ২ জন হলেন এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব। ঘটনার দিন ৩১ জুলাই এ তিন জনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION