বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ৫ম দিনের রিমান্ডে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবান বন্ধি দিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য।
বুধবার কক্সবাজাস্থ জৈষ্ঠ্য বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারাহ’র খাস কামরায় এই জবানবন্ধি প্রদান করা হয়।
এপিবিএন এর এ সদস্যকে বিকাল সাড়ে ৪ টায় র্যারের তদন্তকারি কর্মকর্তার নেতৃত্বে একটি দল আদালতে নিয়ে আসে। এরপর পরই থাকে নেয়া হয় বিচারকের খাস কামরায়। ওখানে টানা সাড়ে ৩ ঘন্টার বেশি সময় ধরে জবানবন্ধি প্রদান করা হয়। রাত ৮ টা ১৫ মিনিটের দিকে তাকে বের নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে। এব্যাপারে গণমাধ্যমের সাথে কথা বলেননি কেউ। তবে আদালতের একটি সূত্র জানিয়েছে এপিবিএন সদস্য আব্দুল্লাহ এ জবানবন্ধি প্রদান করেন।
এর আগে গত ১৭ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের একটি দল এ ৩ জনকে হেফাজতে নেন। এরপর ১৮ আগস্ট বেলা সাড়ে ১২টায় এদের গ্রেফতার দেখিয়ে এদের আদালতে তোলা হয়। ওই র্যাবের তদন্তকারি কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে কক্সবাজাস্থ জৈষ্ঠ্য বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারাহ’র আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২২ আগস্ট এদের নিয়ে যাওয়া র্যাব হেফাজতে।
অপর ২ জন হলেন এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব। ঘটনার দিন ৩১ জুলাই এ তিন জনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ।
ভয়েস/আআ