বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদী থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল দমদমিয়া বিওপি সংলগ্ন আইয়ুবের জোড়া এলাকার নাফ নদীতে অভিযান চালায়। এ সময় কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকায় করে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।চোরাকারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে রাতের অন্ধকারে নাফ নদী সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।পরে ওই বস্তা থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ইয়াবা গুলো টেকনাফ বিজিবি’র ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের ‍উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION