বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদী থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল দমদমিয়া বিওপি সংলগ্ন আইয়ুবের জোড়া এলাকার নাফ নদীতে অভিযান চালায়। এ সময় কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকায় করে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।চোরাকারবারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তা ফেলে রাতের অন্ধকারে নাফ নদী সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়।পরে ওই বস্তা থেকে ৪ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ইয়াবা গুলো টেকনাফ বিজিবি’র ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
ভয়েস/আআ