বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
এম.আবদুল হক, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় যৌথ টাস্কফোর্স ও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দোকানে মূল্য তালিকা সংযোজন না করা, অতিরিক্ত দামে ভোজ্য পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার দায়ে ৬ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ মে শনিবার দুপুর ২ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল মনসুরের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ-আনসারের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে উপজেলার হ্নীলা চৌমুহনী বাজারে ৬ মুদির দোকানী যথাক্রমে, মুজিবুর রহমান সওদাগরের মালিকানাধীন শাহ মজিদিয়া স্টোরকে ২০০০, সৈয়দ সওদাগরের মুদির দোকানকে ৫০০০,জলাল সওদাগরের মুদির দোকানকে ১০ হাজার, জাকের সওদাগর ৫০০০, দেলোয়ার স্টোর ৫০০০ ও মোহাম্মদ স্টোরকে ৫০০০ সহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া মহাসড়কে পাশে বসা অবৈধ তররকারীর বাজার আজকের মধ্যেই সরকার নির্ধারিত স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
এসময় নৌবাহিনীর লে. রেজওয়ানুল হক, টেকনাফ মডেল থানার এসআই নজিম, এসআই সাহেদ ও বাজার পরিচালনা কমিটির সদস্য মুফিজুর রহমান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ