মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উপহার নিয়ে মুশফিক ক্রিকেটপাগল সেই মা-ছেলের সাথে

ভয়েস নিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত কিছুদিন ধরে মা ছেলের ক্রিকেটীয় প্রেম নিয়ে বেশ চর্চা চলছে। ব্যাট হাতে বোর আপাদমস্তক হিজাব পরিহিত একজন মা, অন্যপ্রান্তে গায়ে পাঞ্জাবি-পায়জামা পরা শিশু ছেলের হাতে বল। হিজাব পরিহিত মায়ের হাতে তুলে দিলেন ব্যাট, আর শিশু ইয়ামিন বেছে নিল বল। মা ছেলের এমন অভাবনীয় ক্রিকেট প্রেমের ছবি ফেসবুকে নজর কেড়েছে সবারই, প্রশংসাও কুঁড়িয়েছে বেশ।

এবার সেই মা ছেলেকে চমকে দিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকের সঙ্গে সেই ক্ষুদে ক্রিকেটারের সাক্ষাতের ছবি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট ভক্ত এই ক্ষুদেকে নিজের দর্শন দিয়েই ক্ষান্ত হননি মিস্টার ডিপেন্ডেবল, তাকে নিজের ’১৫ নম্বর’ জার্সি, গ্লাভস ও অটোগ্রাফযুক্ত ব্যাট উপহার দিয়েছেন মুশফিক।

শিশু ইয়ামিনের পরিবারের সাথে ক্রিকেটার মুশফিকুর রহিম।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল সাইটে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে ছোট্ট ছেলের সঙ্গে ক্রিকেট খেলছেন বোরকা পরিহিত একজন মা। ক্রিকেটের প্রতি ভালোবাসায় মা- ছেলে সময়ের একটু আগেই মাঠে চলে আসেন। টিমমেট, কোচ কেউই আসেনি। অনেক্ষণ অপেক্ষায় থেকে আর বসে থাকতে ইচ্ছে হচ্ছিল না। তাই হিজাব পরিহিত মায়ের হাতে তুলে দিলেন ব্যাট, আর শিশু ইয়ামিন বেছে নিল বল। শুরু হয় ওয়ার্মআপ। ১১ বছরের ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিল তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা’কে নিজের লেগস্পিনের ঘূর্ণিতে কাবু করে বেশ উল্লাসে মাতে শিশু ইয়ামিন। এ সময় পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে।

মা ছেলের ক্রিকেটের ভাইরাল ছবি

মা-ছেলের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আলোকচিত্রি সাংবাদিক ফিরোজ আহমেদ। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION