বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

নতুন এসপি মোহাম্মদ হাসানুজ্জামান, এসপি মাসুদ রাজশাহীতে

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনকে বদলি করে রাজশাহীর পুলিশ সুপার করা হয়েছে। আর ঝিনাইদহের এসপি মো. হাসানুজ্জামানকে কক্সবাজার জেলা পুলিশের দায়িত্ব দিয়েছে সরকার।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সমালোচিত হন জেলা পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা। মেজর সিনহা নিহতের পর এসপির সঙ্গে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার কথোপকথন ফাঁস হয়। যেটা গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়।

গত ১০ সেপ্টেম্বর নিহত সিনহার বোন এসপি মাসুদকে আসামি করতে আদালতে একটি আবেদন করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

একই আদেশে পুলিশের আরও পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফর কবিরকে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখা-এসবির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানকে কক্সবাজার, রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।সূত্র:ঢাকা টাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION