মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বার্সা ছাড়তে চেয়েছি বার্সার ভালোর জন্য:মেসি

বার্তোমেউ ও মেসি।

ভয়েস নিউজ ডেস্ক:

বেশি দিন আগের কথা নয়। প্রাণের বার্সেলোনা ছেড়ে যেতেই মনস্থির করেছিলেন মেসি। এ নিয়ে অনেক জলঘোলা হলেও বার্সার প্রাণভোমরা পরে আর দল ছেড়ে যাননি। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মেসি বলেছেন, যা করেছেন, সেটি বার্সার ভালোর জন্যই।

ক্লাবে থাকার ঘোষণা দেওয়ার পর এই প্রথম গণমাধ্যমে কথা বলেছেন মেসি। দিয়ারিও স্পোর্তকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘অনেক মতানৈক্যের পর আমি ঘটে যাওয়া ঘটনাগুলোর ইতি টানতে চাই। বিরোধগুলো একপাশে রেখে এগিয়ে যেতে চাই।’

তার পরেই দল-বদলের ঘটনা নিয়ে তার বক্তব্য, ‘আমি যদি কোনও ভুল করেও থাকি, তার সব দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। তবে যা করেছি, তা বার্সেলোনাকে আরও শক্তিশালী ও ভালো করার জন্যেই।’

মেসি এসময় ভক্তদের কাছেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। নিজের কৃতকর্মের বিস্তারিত ব্যাখ্যায় তিনি আরও বলেছেন, ‘আমার কিছু বলাতে বা করাতে কোনও ভক্ত যদি ক্ষুব্ধ হয়ে থাকেন। তাহলে এ বিষয়ে কোনও সংশয় রাখা উচিত নয় যে, যা করতে চেয়েছি, তা ক্লাবের স্বার্থের কথা মাথায় রেখেই।’

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পরই বার্সা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মেসি। তিনি মনে করেছিলেন, চুক্তির শর্ত অনুসারেই তিনি সেটি করতে পারবেন ফ্রি ট্রান্সফারে। কিন্তু বার্সা জানিয়ে দেয়, এখন যেতে চাইলে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো দিতেই হবে তাকে।

শেষ পর্যন্ত বিষয়টি আইনী লড়াইয়ের দিকে যাবে মনে হলেও ২০ বছর ধরে যে ক্লাবের সঙ্গে মেসির অস্তিত্ব মিশে আছে। সেই ক্লাব থেকে বিদায়টা তিক্ততায় ভরা হোক, এমনটি চাননি তিনি। ফলে চুক্তি মতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION