মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

 তৃতীয় অধিনায়ক বাদে তামিম-রিয়াদ নিশ্চিত

খেলাধুলা ডেস্ক:

প্রাথমিকভাবে দুইটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে দুই দলে ভাগ করে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে প্রস্তুতি ম্যাচগুলো। আজ (মঙ্গলবার) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের শেষ দিন।

মাঠের ক্রিকেটে ফেরা হলেও, এ ম্যাচগুলো নিছকই প্রস্তুতির অংশ বলা চলে। যেখানে নেই কোন প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা। তাই প্রস্তুতির এই অংশটাকে খানিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে তিন দলের ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা শুরু হবে আগামী রোববার (১১ অক্টোবর) রোববার।

আগেই জানা, জাতীয় দল ও এইচপি ইউনিটে থাকা খেলোয়াড়দের নিয়ে তিন দলের অংশগ্রহণে একটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে এবং আগামী ১১ অক্টোবর শুরু হবে এ সিরিজের খেলা। এ সিরিজটি হবে ডাবল লেগ পদ্ধতিতে অর্থাৎ একে অপরের বিপক্ষে দুইটি করে ম্যাচ খেলবে দলগুলো। সবমিলিয়ে সাত ম্যাচের এই সিরিজের ফাইনাল হবে ২৩ অক্টোবর।

তবে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের নাম ঘোষণা হয়নি। এমনকি জানা যায়নি, তিন দলের স্কোয়াডে থাকছেন কারা অথবা নেতৃত্বই বা দেবেন কোন তিনজন। যেহেতু আজই শেষ হয়ে যাচ্ছে দুইদিনের ম্যাচের প্রস্তুতি পর্ব, তাই সবার আগ্রহের কেন্দ্রে এখন তিন দলের ওয়ানডে সিরিজটিই।

কবে জানা যাবে এ বিষয়ে বিস্তারিত? এমন প্রশ্ন রাখা হয়েছিল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। মঙ্গলবার সকালে জাগো নিউজকে জানালেন, ‘আমাদের কাজ শেষ, খেলোয়াড় বাছাই চূড়ান্ত। এখন দলের নামকরণ কী হবে, অধিনায়ক কারা হবেন তা বোর্ডের ব্যাপার। তবে তিন দলের খেলোয়াড় তালিকা আজই ঘোষণা করা হবে।’

এটুকু তথ্য জানালেও, কারা থাকছেন তিন দলে? বা অধিনায়ক সম্পর্কিত কোনো আভাস দেননি প্রধান নির্বাচক। তবে বোর্ডের উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তিন দলের মধ্যে দুই অধিনায়ক চূড়ান্ত। স্বাভাবিকভাবেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ প্রায় নিশ্চিত।

এখন অপর দলের অধিনায়কত্ব নিয়েই চলছে যত আলোচনা। যেখানে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও নির্ভরতার প্রতীক মুশফিকুর রহীম কিংবা স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের নামই চলে আসছে বারবার। শেষপর্যন্ত কাকে দেয়া হয় অধিনায়কত্ব- সেটিই এখন দেখার। যা জানা যাবে আজ বিকেলের মধ্যেই। সূত্র:জাগো নিউজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION