মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

টাইগারদের আহ্বান:নারীদের সম্মান করে ‘সত্যিকারের মানুষ’ হওয়ার

ভয়েস নিউজ ডেস্ক:

দেশজুড়ে ঘটছে একের পর এক ধর্ষণের ঘটনা। ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছে দেশবাসী। তাতে যোগ দিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটারও। নারীদের সম্মান করে ‘সত্যিকারের মানুষ’ হওয়ার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকরা।

ধর্ষকদের একহাত নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সম্মিলিত ভিডিও বার্তা দিয়েছেন মুশফিক, মাহমুদউল্লাহ, মুমিনুল, তামিমও সৌম্যরা। মা-বোনদের প্রতি মর্যাদাশীল হওয়ার পাশাপাশি ‘অমানুষদের’ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ভিডিওতে উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিক বলেন, “গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।”

অলরাউন্ডার মাহমুদউল্লাহ বলেন, “এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই।”

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, “চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি।”

জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, “নিজ নিজ পরিবারের নারী সদস্যদের কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।”

সৌম্য সরকার বলেন- “’নারীকে সম্মান করুন। সত্যিকারের মানুষ হোন।” সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION