শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে মার্কিন নির্বাচনে

জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প, সংগৃহীত ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের এক কোটির বেশি ভোটার এরইমধ্যে আগাম ভোট দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত ভোট পড়েছে এক কোটি চার লাখ।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত আগাম ভোটের প্রবণতার তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ২০১৬ সালের একই সময়ের সঙ্গে তুলনা করে দেখা গেছে, এবার ২০ শতাংশ বেশি আগাম ভোট পড়েছে।
মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশরীরে ভোট গ্রহণ শুরু হয়েছে আগেই। এছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে। জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লাখ করা গেছে।

ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তবে স্থানীয় সময় সোমবার সকালে ভোটিং মেশিনে ত্রুটির কারণে ভোটারদের বিড়ম্বনার খবরও পাওয়া গেছে।

এনবিসি নিউজ জানিয়েছে, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে সক্ষম হন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।

আগামী ৩ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল ভোট পর্ব সম্পন্ন হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সূত্র: পার্সটুডে/বিডি প্রতিদিন

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION