রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

পাখির ঠোঁটে মাস্ক! পরিবেশবাদীরা শঙ্কিত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

করোনার আগ্রাসনে বিপর্যস্ত গোটা বিশ্ব। মারণঘাতী ভাইরাসটি থেকে রেহাই পেতে মাস্ক পরাকেই গুরুত্ব দিচ্ছেন বিশেজ্ঞরা। এর মধ্যে মাস্কের ব্যবহার বেড়ে যাওয়ায় শঙ্কিত পরিবেশবাদীরা।

সমুদ্রের তলদেশে জমা হচ্ছে মাস্কের বর্জ্য। পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে মাস্ককে। অনলাইনে ভাইরাল হওয়া পাখির ঠোঁটে মাস্কের ছবি চিন্তা বাড়িয়ে দিয়েছে আরও।

করোনা থেকে বাঁচতে মানুষের মধ্যে মাস্ক ব্যবহার বেড়েছে। ব্যবহার শেষে যত্রতত্র ফেলা হচ্ছে তা। যা পরিবেশ দূষণকে বাড়িয়ে তুলছে। সেই মাস্ক চলে যাচ্ছে প্রাণীদের পেটেও।

ইন্ডিয়া টাইমস জানায়, সুশান্ত নন্দ নামে ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর এক নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে।ক্যাপশনে তিনি লেখেন,‌‘‌যে মাস্কটি মানুষের মুখ ঢেকে রাখে, সেটাই এবার তার আসল মুখটি প্রকাশ্যে আনল।‌’

ছবিটিতে দেখা যাচ্ছে, জলাধার থেকে একটি পাখি উঠে আসছে, সার্জিক্যাল মাস্কের একটি কোনায় তার ঠোঁটে আটকে আছে।

নেটিজেনদের কেউ লেখেন, ‘এই বিষয়ে মানুষের মনে সচেতনতা জাগানো অসম্ভব।‌’‌ কেউ আবার লেখেন, ‌‘‌সকালে উঠে একটি কথা বারবার মনে করবেন, এই গ্রহটি একা আপনার নয়।‌’‌‌‌

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION