মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল

খেলাধুলা ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যা ম্যানইউর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগে আর্সেনালের জন্য ১৪ বছর পর পাওয়া জয়।

৬৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্সেনালের পিয়েরে এমরিক আউবেমেয়াং। এ সময় ম্যানইউর পল পগবা বক্সের মধ্যে ফাউল করেন আর্সেনালের হেক্টর বেলিরিনকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে আউবেমেয়াং গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি রেড ডেভিলসরা। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারটি ছিল ম্যানইউ কোচ ওলে গুনার সুলসারের ১০০তম হার। অন্যদিকে পাঁচ বছর পর প্রিমিয়ার লিগের সেরা ছয়টি দলের একটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। সবশেষ ২০১৫ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ইতিহাদে জয় পেয়েছিল তারা।

এই জয়ে ৭ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান নিয়েছে আর্সেনাল। ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ম্যানইউ রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশ স্থানে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION