মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

উইমেন্স টি-টোয়েন্টি: ফাইনালে সালমারা

খেলাধুলা ডেস্ক:

চূড়ান্ত হলো মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দুই ফাইনালিস্ট। যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনের দল ট্রেলব্লেজার্স।তবে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের আরেক তারকা জাহানারা আলমদের দল ভেলোসিটিকে।

শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল সালমাদের ট্রেলব্লেজার্স ও সুপারনোভাস। ম্যাচটি ২ রানে জিতে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সুপারনোভাস। হারলেও ফাইনালে তাদের সঙ্গী হয়েছে সালমাদের দল ট্রেলব্লেজার্স।

তিন দলের এই আসরে প্রত্যেক দল একে অপরের সঙ্গে খেলেছে একটি করে ম্যাচ। সবাই সমান ১টি করে জয় পেয়েছে, হেরেছে একটি করে। তবে নেট রানরেটে পিছিয়ে পড়ে বিদায় নিতে হয়েছে ভেলোসিটিকে।

এদিন ট্রেলব্লেজার্স ও সুপারনোভাস ম্যাচে নজর রেখেছিল জাহানারাদের ভেলোসিটি। কারণ সুপারনোভাস হারলে ফাইনালে ট্রেলব্লেজার্সের সঙ্গী হতো তারা। সে ক্ষেত্রে ফাইনালে সালমা-জাহানারার মুখোমুখি লড়াই দেখার সুযোগ পেত বাংলাদেশের দর্শক। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাস সে সুযোগ দেয়নি।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রান করে দলটি। চামারি আতাপাত্তু সর্বোচ্চ ৬৭ রান করেন। ৪৮ বলে ৫ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। এ ছাড়া অধিনায়ক হারমাপ্রিত কউর ৩১ ও প্রিয়া পুনিয়া ৩০ রান করেন।

জবাব দিতে নেমে ৫ উইকেটে ১৪৪ রানে থামে ট্রেলব্লেজার্স। শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল দলটির। কিন্তু তারা তুলতে পারে ৭ রান। দলটির পক্ষে দীপ্তি শর্মা অপরাজিত ৪৩ রান করেন। অধিনায়ক স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ৩৩ রান।

সালমা খাতুন ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি। তবে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন। ৪ ওভার বল করে ২৫ রান খরচ করে নেন ১ উইকেট। পুনিয়াকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট উপহার দিয়েছিলেন তিনিই। ম্যাচসেরা হয়েছেন সুপারনোভাসের আতাপাত্তু।সোমবার আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION