রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কলা প্রতিদিন কেন খাবেন?

লাইফস্টাইল ডেস্ক:

অনেক ফল ও সবজি রয়েছে যেগুলো নিয়মিত খেলে যেকোনো রোগবালাই দূরে থাকবে এবং শরীর রাখবে সুস্থ। এগুলোর মধ্যেই একটি কলা, যা প্রতিদিন খেলে মিলবে অনেক স্বাস্থ্য উপকারিতা–

১. ভিটামিন বি৬ এর ভালো উৎস কলা। এটি শরীরে লোহিত রক্ত কণিকা উৎপাদন করে। কার্বোহাইড্রেট, অ্যামিও অ্যাসিড এবং চর্বি বিপাকে সহায়তা করে। কিডনি এবং লিভার থেকে ক্ষতিকর পদার্থ দূর করে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে।

২. ভিটামিন সি এর ভালো উৎস কলা শরীরে কোষ এবং টিস্যুকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। কোলাজেন উৎপাদনে সহায়তা করে। মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে।

৩. মাঝারি আকারের একটি কলা ম্যাঙ্গানিজের দৈনিক চাহিদার ১৩ শতাংশ পূরণ করে। ম্যাঙ্গানিজ কোলাজেন উৎপাদনে সহায়তা করে, ত্বক এবং অন্যান্য কোষকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে।

৪. কলায় থাকা পটাশিয়াম হার্ট সুস্থ রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে সোডিয়ামের মাত্রা কম এবং উচ্চমাত্রায় পটাশিয়াম থাকার কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৫. কলা ভালো বিপাকে সহায়তা করে এবং গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করতে সহায়তা করে।

যেভাবে খাবেন কলা: দৈনন্দিন খাদ্যতালিকায় কয়েকভাবেই কলা রাখতে পারেন।

১. পাকা কলা চটকিয়ে পিনাট অথবা আলমন্ড বাটারের সঙ্গে মিশিয়ে টোস্টের উপর দিয়ে খেতে পারেন।

২. দইয়ের সঙ্গে চটকানো পাকা কলা মেশান। এর সঙ্গে সামান্য পিনাট বাটার দিন। আপেল স্লাইস হিসেবে খেতে পারেন।

৩. বেনানা টুকরো করে কেটে সিরিয়াল বা ওটমিলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

ভয়েস/আ্আ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION