শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস মানে ধর্ষণ নয়-ভারতের আদালত

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অর্থ সবসময় ধর্ষণ নয় বলে রায় দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট।রায়ে বিচারক বলেছেন, দীর্ঘদিন ধরে কোনো নারী নিজের ইচ্ছায় কারও সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুললে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক নারী। তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছেন ওই ব্যক্তি।

এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার রায় দিতে গিয়ে আদালত জানায়, দীর্ঘদিন ধরে স্থাপিত যৌন সম্পর্কের ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি প্ররোচনা হিসেবে ধরা যাবে না।বিচারপতি বিভু ভাকরু জানান, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ হিসেবে গণ্য করা হবে, যখন কেউ সাময়িক যৌন লালসার শিকার হবেন।

হাইকোর্ট ব্যাখ্যা দিয়েছেন, ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাউকে যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করা হয়। ‘না’ বলার পরেও এই ধরনের প্ররোচনা দেওয়া হয় বারবার। কেবলমাত্র এক্ষেত্রেই কাউকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ধরা যেতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION