শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

মেজর সিনহার সহযোগি শিপ্রার মাদকের মামলায় অব্যাহতি দিয়ে র‌্যাবের চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি

বিশেষ প্রতিবেদক: 

মেজর সিনহা মোঃ রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলার র‌্যাবের দেয়া চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ। আজ (২৪ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে পুর্ব নির্ধারিত তারিখে র‌্যাবের দেয়া চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলার বাদী এ এস আই শফিকুল ইসলাম এই নারাজি পিটিশন দেন। বাদীর পক্ষে নারাজি পিটিশন দিয়ে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাকারিয়া। গত ১৩ ডিসেম্বর পুলিশের করা মাদক মামলায় তদন্ত করে চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল র‌্যাব।

আদালতে শুনানি শেষে শিপ্রা দেবনাথের পক্ষের আইনজীবী এডভোকেট অরুপ বড়ুয়া তপু জানান, ‘পুলিশের করা মাদক মামলার র‌্যাবের চুড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশ নারাজি দেওয়ায় আজ এই প্রতিবেদনের বিষয়ে কোন আদেশ দেয়নি। চুড়ান্ত প্রতিবেদন ও নারাজি পিটিশন নিয়ে শুনানি হয়েছে। আদালত পরবর্তী ধার্য্য তারিখে আদেশের জন্য রেখে দিয়ে শিপ্রা দেবনাথের জামিন স্থায়ী করেছেন।

আদালত থেকে বের হয়ে নিহত মেজর সিনহার সহযোগি শিপ্রা দেবনাথ বলেন, ‘মামলা গুলোর বিষয়ে সন্তুষ্ট বা অসুন্তুষ্ট হওয়ার কিছুই নেই। আমরা কি কোন দিন সিনহাকে ফিরিয়ে পাব?

গত ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডে বাহারছরা পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবঃ সিনহা মোঃ রাশেদ। ঐ দিন রাতে মেরিন ড্রাইভ রোডে অবস্হিত হিমছড়ি নীলিমা রিসোর্টে মেজর সিনহার রুম তল্লাশি করে সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে আটক করে রামু থানার পুলিশ। এ সময় পুলিশ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়েছে উল্লেখ করে শিপ্রা দেবনাথের বিরুদ্ধে রামু থানায় পুলিশ বাদী হয়ে পরের দিন ১ আগস্ট মাদক মামলা দায়ের করে। পরে আদালতের নির্দেশে এই মামলা তদন্ত করে গত ১৩ ডিসেম্বর আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION