মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রদ্রিগো  লম্বা সময়ের জন্য মাঠের বাইরে 

স্পোর্টস ডেস্ক:

ঠাসা সূচির চাপে আগে থেকেই চোট সমস্যায় জেরবার রিয়াল মাদ্রিদ। এবার যোগ হলো নতুন সমস্যা। সবশেষ গ্রানাদার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া রদ্রিগোর ফিরতে তিন মাসের মতো লাগতে পারে বলে সংবাদমাধ্যমের খবর।

লা লিগায় গত বুধবার ঘরের মাঠে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের ট্যাকলে বেকায়দায় পড়ে গিয়ে পায়ে আঘাত পান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সঙ্গে সঙ্গে নিজেই বেরিয়ে যাওয়ার ইশারা করেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

তার চোট গুরুতর হতে পারে বলে তখনই ধারণা করা হয়েছিল। পরীক্ষার পর নিজেদের ওয়েবসাইটে শুক্রবার দেওয়া বিবৃতিতে ১৯ বছর বয়সী এই ফুটবলারের পেশির চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এজন্য রদ্রিগোকে কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, তেমন কিছু অবশ্য বিবৃতিতে জানানো হয়নি। তবে মার্কা ও মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, সময়টা তিন মাস হতে পারে। আর তাই হলে এই সময়ে ২১টি পর্যন্ত ম্যাচে তাকে পাবে না স্পেনের সফলতম দলটি।

চোট পেয়ে বর্তমানে বাইরে আছেন মাঝমাঠের ভরসা লুকা মদ্রিচ। কয়েক দফা চোটে দলের অন্যতম তারকা ফরোয়ার্ড এদেন আজারকে বেশিরভাগ সময়ই পায়নি ক্লাব। সবশেষ চোট সমস্যা কাটিয়ে উঠলেও এখনও মাঠে নামতে পারেননি বেলজিয়ামের এই ফরোয়ার্ড। কদিন আগেও গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক সের্হিও রামোস, ডিফেন্ডার দানি কারভাহাল। সুত্র: বিডিনিউজ।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION