সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইয়াঙ্গুনে ১০০ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের পুলিশ এক অভিযানে ১০০জন রোহিঙ্গাকে আটক করেছে। রাজধানী ইয়াঙ্গুনে এ অভিযান চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। স্থানীয় টুমোরো নিউজ জার্নাল তাদের একাধিক ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, পুরুষেরা খালি পায়ে ও মাথায় স্কার্ফ পরিহিত নারীরা আদালত কক্ষের মেঝেতে বসে আছেন।

মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গা অধ্যুষিত পশ্চিম রাখাইন অঙ্গরাজ্য ছেড়ে অবৈধভাবে ভ্রমণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে প্রায়ই এমন গ্রেপ্তারের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা তিন মওঙ লউইন এ গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু তিনি বলতে চাননি।তিনি বলেন, ‘৯৮ বা ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। করোনার কারণে তাদের কোয়ারেন্টাইনে রাখা হতে পারে।’

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে সাড়ে সাত লাখের মতো রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয় মিয়ানমারের বিরুদ্ধে। এ নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা চলমান আছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION