মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

অ্যাস্টন ভিলাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল

ক্রীড়া ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাস্টন ভিলার বেশ কয়েকজন ফুটবলার। সে কারণে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে তরুণদের নিয়ে গড়া অনভিজ্ঞ একটি দল মাঠে নামায় তারা। প্রথমার্ধে কিছুটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে খেই হারায় ভিলার তরুণরা। তাতে লিভারপুলের কাছে ৪-১ ব্যবধানে হার মানতে হয় তাদের। ভিলাকে উড়িয়ে দিয়ে লিভারপুল জায়গা করে নেয় এফএ কাপের চতুর্থ রাউন্ডে।

অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন সাদিও মানে। গোলের দেখা পেয়েছেন জর্জিনিও ভেইনালদেম ও মোহাম্মদ সালাহ।

শুক্রবার রাতে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি তারা। উল্টো ৪১ মিনিটে পাল্ট আক্রমণে ভিলার ১৭ বছর বয়সী ইংলিশ ফুটবলার লুইয়ি ব্যারি গোল করে সমতা ফেরান।

বিরতির পর ৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল হজম করে ভিলা। ৬০ মিনিটে ভেইনালদেম গোল করে এগিয়ে নেন দলকে। ৬৩ মিনিটে হেডে সাদিও মানে গোল করে ব্যবধান করেন ৩-১। আর ৬৫ মিনিটে মোহাম্মদ সালাহর নিখুঁদ ফিনিশিংয়ে ব্যবধান হয় ৪-১।

শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।২৩ জানুয়ারি চতুর্থ রাউন্ডের ম্যাচে মাঠে নামবে লিভারপুল।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION