মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

আজ ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনাল

ভয়েস নিউজ ডেস্ক:

ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০-২১ আজ রোববার শেষ হচ্ছে। বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রথমবারের মতো ফাইনালে ওঠা সাইফ স্পোর্টিং ক্লাব।

বসুন্ধরা কিংসের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে সাইফের সামনে প্রথম শিরোপার। বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। দেখা যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেইজেও।

বসুন্ধরার সামনে চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখার। অন্যদিকে সাইফের সামনে নতুন চ্যাম্পিয়ন হওয়ার। বসুন্ধরা কিংসের কোচ সাইফ স্পোর্টিংকে শক্তিশালী দল হিসেবেই উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘সাইফ স্পোর্টিং ক্লাব শক্তিশালী একটা দল। উইংয়ে এবং আক্রমণভাগে তাদের ভালো খেলোয়াড় আছে। নিজেদের প্রতিও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। সাইফ দেখিয়েছে তারা ভালো দল। তার ওপর ফাইনালের আগে সাইফ আমাদের চেয়ে একদিন বিশ্রাম বেশি পেয়েছে। আমরা তাদের শক্তির জায়গা জানি, তাদের দুর্বলতাও জানি। তাদের দুর্বলতার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’

এদিকে বসুন্ধরা কিংসক এক বাক্যে ফেভারিট বলে সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ পল জোসেফ পুট। টিম হোটেলে বসে তিনি বলেছেন, ‘বসুন্ধরার সঙ্গে আমাদের তুলনা হয় না। তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। বড় একটা প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। তবে যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব, সে আত্মবিশ্বাস আমাদের আছে। একটা ভালো খেলা সমর্থকদের উপহার দিতে চাই। আমার মনে হয়, এটা ভালো একটা ম্যাচ হবে। আমরা এ পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছি, পাল্টা আক্রমণের ওপর নির্ভও করে খেলিনি। আক্রমণাত্মক খেলেছি।’

ওয়ালটন ৩২তম ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৩ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেক দল ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি দেওয়া হবে। থাকছে ম্যাচসেরাসহ টুর্নামেন্ট সেরার পুরস্কার।

এবারের ওয়ালটন ফেডারেশন কাপের পাওয়ার স্পন্সর হিসেবে আছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। কো-স্পন্সর হিসেবে আছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION