বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

দ.আফ্রিকা দলে পরিবর্তন পাকিস্তান সফরে

খেলাধুলা ডেস্ক:

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে শনিবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওণা হবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

পাকিস্তানে যাওয়ার আগে সফরকারী দলে পরিবর্তন আনা হয়েছে। টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেছেন ওটনিয়েল বার্টম্যান। তার জায়গায় এসেছেন বাঁহাতি পেসার মার্কো জাননেস। চিকিৎসার কারণে সফর থেকে ছিটকে গেছেন বার্টম্যান। তবে কোভিড নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তা নিশ্চিত করেছে টিম মেনেজমেন্ট। ২১ জন ক্রিকেটার আজ পাকিস্তানের ফ্লাইটে উঠবেন। তাদের প্রত্যেকের দুইবারের করোনা ফল নেগেটিভ এসেছে।

২০ বছর বয়সি জাননেস প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ১২ ম্যাচ খেলেছেন। ২০.৭১ গড়ে ২১ উইকেট পেয়েছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা অনূধ্র্ব-১৯ দলকেও প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে এ দলের হয়ে ভারত সফর করেছেন।

পাকিস্তান সফরে মোট নয় পেসার নিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিশাল বহরে রয়েছেন কাগিসো রাবাদা। এক বছর হলো টেস্ট ক্রিকেটের বাইরে তিনি। এছাড়া লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়ে, লুতো সিমপালা, বেরুন হেনড্রিকস, ড্রারউইন ডুপ্যাভিলিয়ন এবং উইলিয়াসন মুল্ডার ও ডুয়াইন প্রিটোরিয়াস। এদের মধ্যে মুল্ডার ও প্রিটোরিয়াস পেস বোলিং অলরাউন্ডার।

পাকিস্তানের করাচিতে দুইটি টেস্ট খেলবে সফরকারীরা। তিনটি ওয়ানডে হবে লাহোরে। টি-টোয়েন্টির জন্য আলাদা দল পাঠাবে না দক্ষিণ আফ্রিকা। টেস্ট স্কোয়াডের খেলোয়াড় নিয়ে দল সাজিয়ে খেলাবে টি-টোয়েন্টি ম্যাচ। বাকিদের দেশে পাঠিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের জন্য প্রস্তুতি শুরু করবে প্রোটিয়ারা। যদিও সিরিজটি হবে কিনা এখনও নিশ্চিত নয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION