শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় ২৪ঘন্টায় আরও ২৩জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৫৬৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯০৬ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জনে।

গত এক দিনে আরও ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন । তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION