মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের

ইসলামপুরে জমি বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে জমি বিরোধ নিয়ে প্রতিপক্ষের দায়ের কুপে মা মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি ) রাত ৮টারদিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।
স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের পুত্র আবুল কালাম (৩৫) এর সাথে ঝগড়া বাধে।  তাতে প্রতিপক্ষের কুপাঘাতে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি।  তবে, অভিযান চলছে বলে জানা গেছে। ঘাতকরা গাঢাকা দিয়েছে।  ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোক বিরাজ করছে।
ঘটনার পরপরই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আবদুল হালিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, আবুল কালামকে ধরতে পুরো এলাকায় তল্লাশী অভিযান শুরু করেছে পুলিশ। অচিরেই তাকে ধরা হবে।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।  তবে, আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেয় আবুল কালাম। বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল। কিন্তু স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের দূর্বল ভূমিকার কারণে খুনের ঘটনাটি ঘটে গেল।
তার জন্য জনপ্রতিনিধিরা কোনভাবে দায় এড়াতে পারে না বলে এলাকাবাসী মনে করছে। রাত সাড়ে ৯ টায় রিপোর্ট লিখাকালে দুইজনের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION