মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

এবার আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় দুই দলের ম্যাচটি সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদ।

অনভিজ্ঞ ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ সহজে জিতলেও দাপুটে পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২২ রানের পুঁজি নিয়ে সফরকারীরা দারুণ লড়াই করেছিল। শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে সিরিজ শুরু করে তামিম ইকবালের দল। আজ জিতলেই সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

গত বুধবার মিরপুরের সবুজ গালিচায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে বাংলাদেশের উৎসবের উপলক্ষ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাকিব আল হাসানের। মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার, করেন ১৯ রান। তবে তামিম ছিলেন উজ্জ্বল, যদিও হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আক্ষেপ নিয়ে ফিরে গেছেন অধিনায়ক।

আরেক অভিষিক্ত ক্রিকেটার হাসান মাহমুদ জোড়া আঘাত করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পান তিন উইকেট। প্রথম ওয়ানডের এই অর্জন ধরে রাখার প্রত্যাশা তার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION