মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চেলসি থেকে ল্যাম্পার্ড বরখাস্ত, টাচেলকে নিয়ে গুঞ্জন

ভয়েস খেলাধুলা ডেস্ক:

কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে বরখাস্ত করেছে চেলসি। দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মাত্র ১৮ মাসের মধ্যেই চাকরি হারালেন এই ইংলিশ কোচ।

শোনা যাচ্ছে প্যারিস সেন্ট-জার্মেই’র সাবেক কোচ টমাস টাচেল নাকি স্টামফোর্ড ব্রিজে ল্যাম্পার্ডের উত্তরসূরি হতে যাচ্ছেন।

৪২ বছরের ল্যাম্পার্ড ক্লাব ছাড়লেন দলকে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার নবম স্থানে রেখে। গত সপ্তাহে লেস্টারের মাঠে হার মানে দ্য ব্লুজ শিবির। গত পাঁচ লিগ ম্যাচে চেলসি জয় পেয়েছে মাত্র একটি।

রোববার শেষ ম্যাচে অবশ্য চেলসিকে জয় উপহার দিয়েছেন ল্যাম্পার্ড। এফএ কাপের চতুর্থ রাউন্ডে লুটন টাউনের বিপক্ষে ৩-১ গোলে জিতে তারা।

ল্যাম্পার্ড চেলসিতে গিয়ে ছিলেন তিন বছরের জন্য। ২০১৯ সালের জুলাইতে মাউরিজিও সারির জায়গায় অভিষিক্ত হয়েছিলেন তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION