মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিদায়ী ক্রিকেটার রাজ্জাককে আবেগময় শুভেচ্ছা মুশফিকের

খেলাধুলা ডেস্ক:

সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন নির্বাচক হয়েছেন আব্দুর রাজ্জাক। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সাবেক এই অভিজ্ঞ বাঁহাতি স্পিনার সাবেক সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন।

তবে তার ‘বন্ধু’ ও সাবেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজা কিছুটা দেরিতে শুভেচ্ছা জানালেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে টাইগারদের সাবেক অধিনায়ক ও দেশ সেরা পেসার মাশরাফি বন্ধু রাজ্জাককে শুভেচ্ছা জানিয়েছেন।

সেই পোস্টে তিনি লিখেছেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে। হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ তুই এবার পেয়েছিস।

তিনি আরও লিখেছেন, ‘জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিষ্ক, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিল না।

অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য ভালোবাসা অবিরাম বন্ধু (GOAT)। ‘
এর আগে গত রোববার (২৯ জানুয়ারি) অনলাইনে হওয়া বোর্ডের এক সভা শেষে রাজ্জাককে নির্বাচক হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

করোনাকালে দীর্ঘ ১০ মাস পর বুধবার (২৭ জানুয়ারি) বিসিবি পরিচালনা পর্ষদের বৈঠক বসেছিল। সেখানে অন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এটিও গৃহিত হয়। এর ফলে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে তৃতীয় নির্বাচক হবেন জাতীয় দলের এক সময়ের এই বাঁহাতি স্পিনার।

আব্দুর রাজ্জাক অবশ্য এখনও ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। জাতীয় দলে সুযোগ না পেলেও খেলে যাচ্ছেন ঘরোয়া লিগ।

৩৮ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে নিয়েছেন ২৮ উইকেট, ওয়ানেডেতে ২০৭ উইকেট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪টি উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৬৩৪টি।

টাইগারদের হয়ে আব্দুর রাজ্জাক সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে খেলেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION