মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চট্টগ্রাম টেস্ট: সাকিবের হাফ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক:

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর প্রথম টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনের সপ্তম ওভারে জোমেল ওয়ারিকানের বলে স্কয়ার লেগে শট খেলে সিঙ্গেল নিয়ে ফিফটির দেখা পান তিনি। ১১০ বলে পাঁচটি চারে ক্যারিয়ারের ২৫তম বার পঞ্চাশ ছুঁলেন বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টেও হাফ সেঞ্চুরি ছিল সাকিবের। ২০১৮ সালে ঢাকা টেস্টে ৮০ রান করেছিলেন তিনি।

স্কোর: ৯৯ ওভারে ২৬৯/৬ (সাকিব ৫১*, মিরাজ ১০*)

শুরুতেই মাঠছাড়া লিটন

৩৯ রানে সাকিব আল হাসান আর ৩৪ রানে লিটন দাশ দ্বিতীয় দিন খেলতে নামেন। কিন্তু দিনের তৃতীয় ওভারেই এই জুটি বিচ্ছিন্ন হলো। আগের দিন তিন উইকেট নেওয়া জোমেল ওয়ারিকান ফেরালেন লিটনকে। আর মাত্র চারটি রান করে ডানহাতি ব্যাটসম্যান বিদায় নিলেন। ৬৭ বলে ৬ চারে ৩৮ রান করেন উইকেটকিপার ব্যাটসম্যান।

উইন্ডিজ স্পিনারের বল কাট করতে যান লিটন, কিন্তু বলে ব্যাট লাগাতে পারেননি। ভেঙে যায় অফস্টাম্প। তবে আম্পায়ার আউট দিতে একটু সময় নেন। তারা যাচাই করেন উইকেটকিপার জশুয়া ডা সিলভার গ্লাভসের ছোঁয়ায় স্টাম্প ভেঙেছে কি না। টিভি আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান।

ইনিংস বড় করার লক্ষ্যে দিন শুরু বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হাতে আছে আর ৫ উইকেট, বাংলাদেশের স্কোরবোর্ড এখনও আড়াইশর ঘর স্পর্শ করেনি। তবে ক্রিজে আছেন ব্যাটিংয়ের অন্যতম ভরসা সাকিব আল হাসান। অন্য প্রান্তে তার সঙ্গী লিটন দাশ। ২৪২ রান নিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে স্বাগতিকরা।

এই ইনিংস বড় করার লক্ষ্য বাংলাদেশের। প্রথম দিন সাদমান ইসলামের ৫৯ রানের ইনিংস স্বাগতিকদের স্কোরবোর্ডে সবচেয়ে অবদান রাখে। এরপর নাজমুল হোসেন শান্তর ২৫, অধিনায়ক মুমিনুল হকের ২৬ ও মুশফিকুর রহিমের ৩৮ রান স্বস্তিতে রাখে তাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION