মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চট্টগ্রাম টেস্ট :১৭১ রানের লিড  বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক:
চায়ের আগে, চায়ের পরে কয়েক ওভারের ধাক্কায় ২৫৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামছে বাংলাদেশ।

চট্টগ্রামে তৃতীয় দিনের সকালে তিন উইকেট হারিয়েও শক্ত একটা প্রতিরোধ গড়ে তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার পথ হারায় চাবিরতির আগে-আগে।

টি-ব্রেকে যাওয়ার আগে শেষ দুই ওভারে দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৪২ রান করা ডি সিলভা নাঈমের আয়েশি এক বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। শেষ হয় তার ১৪১ বলের প্রতিরোধ।

ঠিক পরের ওভারে মিরাজকে গ্ল্যান্স করতে গিয়ে ওই উইকেটরক্ষকের হাতে আটকে যান ৬৮ রান করা ব্ল্যাকউড। তিনি খেলেছেন ১৪৬ বল।

বিরতি থেকে ফিরে ঠিক পরের ওভারে আবার উইকেট পান মিরাজ। কেমার রোচ মিড উইকেট দিয়ে মারতে গিয়ে ধরা পড়েন বদলি ফিল্ডার মোহাম্মদ মিথুনের হাতে।

এক ওভার বাদে আবার দৃশ্যপটে মিরাজ। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো এই অলরাউন্ডার এবার বোল্ড করেন রাকিমকে।

বৃহস্পতিবারের দুই অপরাজিত ব্যাটসম্যান শুক্রবার সকাল-সকাল ফিরে যান। এনক্রুমাহ বোনারকে (১৭) ফেরান তাইজুল ইসলাম। সামনের পায়ে ডিফেন্স করতে গিয়ে ঘূর্ণিতে বোকা বনে যান। বাইরের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপে। ধরে ফেলেন নাজমুল হোসেন শান্ত।

পরের আঘাত নাঈমের। ক্রেইগ ব্র্যাথওয়েট তার প্রথম ভুলেই বিদায় নেন। দারুণ ব্যাট করতে থাকা এই তারকা বোল্ড হন ৭৬ রানের মাথায়।

এরপর ৪০ রান করা কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। এটি তার চতুর্থ উইকেট।

শেষ উইকেট নেন তাইজুল ইসলাম। ৭ বল খেলে ৪ রান করা ওয়ারিকেনকে বোল্ড করেন তিনি। এটি তার দ্বিতীয় উইকেট।

লাল-সবুজের প্রতিনিধিরা প্রথম ইনিংসে ৪৩০ রান করতে শুরুতে ধুঁকলেও সাকিব আল হাসান এবং প্রথম সেঞ্চুরি হাঁকানো মেহেদী হাসান মিরাজের কল্যাণে পথ খুঁজে পায়। তাদের আগে ওপেনার সাদমান ইসলাম (৫৯) বড় স্কোরের ভিত গড়ে দেন।

বাংলাদেশের হয়ে লিটন দাস ৬৭ বলে ৩৮ করেন। লিটন ফেরার পর মিরাজকে নিয়ে সাকিব দারুণ আত্মবিশ্বাসে খেলতে থাকেন। নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফেরার ম্যাচে ১১০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। টেস্টে তার এটি ২৫তম ফিফটি।

শেষ পর্যন্ত ১৫০ বলে ৫ চারে ৬৮ রান করেন সাকিব। মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেট জুটি ছিল ৬৭ রানের।

মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান ১৬১ বলে। ম্যাজিক ফিগারে পৌঁছাতে ১৩টি চার হাঁকান তিনি।

মিরাজের আউটেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১৫১তম ওভারে রাকিমকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। ১৬৮ বলে শেষ হয় তার ১০৩ রানের ইনিংস।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION