শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

ভ্রাম্যমান আদালতের অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস; আটক ১জনকে ২ মাসের সাজা

মো: ফারুক, পেকুয়া:
পেকুয়ায় স্থানীয় এক শিক্ষকের নেতৃত্বে সিন্ডিকেট বালু খেকোর মালিকনাধীন অবৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ড্রেজার মেশিন ধ্বংস ও রক্ষিত বাসা উচ্ছেদ করার পাশাপাশি আটক এক জনকে দুই মাসের সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারি কমিশনার ভূমি) মিকি মারমা এ সাজা প্রদান করেন।
শনিবার বিকেলে বাঘগুজরা ব্রীজ সংলগ্ন মাতামহুরী নদীর পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
মিকি মারমা বলেন, বালুমহাল ব্যতীত অন্য কোন জায়গা থেকে সরকারের অনুমতি ছাড়া বালু অথবা মাটি তোলা বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। উক্ত আইন ভঙ্গ করায় পেকুয়া উপজেলার বাগগুজারা ব্রিজের নিচে (নদী হতে) অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস ও বাসা উচ্ছেদ করা হয়। এর আগেও  তাদেরকে এই ধরনের কাজ না করার জন্য সতর্ক করা হয়েছিল। উল্লেখিত আইন ভঙ্গ করায় বালু মহাল থেকে ভ্রাম্যমান আদালতের অভিযানে একজনকে আটক করে দুই মাসের সাজা প্রদান করা হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION