মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দুইয়ে রিয়াল পেছনে বার্সা

ক্রীড়া ডেস্ক:

রিয়াল মাদ্রিদ গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে লা লিগা শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখলো। মঙ্গলবার রাতে গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে তারা। করিম বেনজেমা ও ফার্লান্দ মেন্দির গোলে টানা দ্বিতীয় জয় পেলো গত আসরের চ্যাম্পিয়নরা।

লেভান্তের কাছে হারের পর উয়েস্কার বিপক্ষে জয়ে ফিরেছিল রিয়াল। সেই ধারা অব্যাহত রেখে মাদ্রিদ ক্লাব টপকে গেলো বার্সেলোনাকে (৪৩)। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। দুই ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদ (৫১) পাঁচ পয়েন্টে এগিয়ে। টানা আট ম্যাচ জয়ের পর সোমবার রাতে ২-২ গোলে সেল্তা ভিগোর সঙ্গে ড্র করে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী।

গোলমুখের সামনে থেকে কাসেমিরোর তাড়াহুড়ো করে নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। পরে বেনজেমার হেড লাগে ক্রসবারে। ফরাসি ফরোয়ার্ডের একটি দুর্বল শট ঠেকান গেতাফে গোলরকিপার। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ভিনিসিউস জুনিয়রের ভাসানো বল থেকে হেডে লক্ষ্যভেদ করেন বেনজেমা। ৬ মিনিট পর ডান প্রান্ত থেকে মার্সেলোর বাড়ানো বল জালে ঠেলে দেন ফরাসি লেফট ব্যাক মেন্দি।

এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কথা বললেন বেনজেমা, ‘এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমি মনে করি আমরা আমাদের সেরাটা ফিরে পাওয়ার পথে।’ এবার আতলেতিকোকে টপকে যাওয়ার স্বপ্ন দেখছেন কি না প্রশ্নে জিদানের উত্তর, ‘কোনও কিছুই পাল্টাবে না। আমরা আমাদের কাজটা করবো। এখনও ৫১ পয়েন্ট বাকি। আমরা এভাবেই এগিয়ে যাবো, এক সপ্তাহ আগেও একই কথা বলেছিলাম। আমাদের লড়াই করতে হবে, বিশ্রামের চিন্তা ঝেড়ে ফেলতে হবে। এটা দারুণ জয়, টানা দুটি। আমাদের প্রয়োজন ছিল।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION