বুধবার, ১০ Jun ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনাভাইরাস: আরও মৃত্যু ৮, শনাক্ত ৩২৬

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত মারা গেছেন ৮ জন এবং শনাক্ত হয়েছেন ৩২৬ জন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২৭৪ জন এবং মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২২৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯০০টি। এ পর্যন্ত মোট ৩৮ লাখ ৪৮ হাজার ১১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬২ জন, এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৮৭ হাজার ২২৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,করোনা শনাক্তের বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৫৩ শতাংশ এবং এ পর্যন্ত মোট ১৪ দশমিক ০৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯০ দশমিক ১৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী। এ পর্যন্ত মোট ৬ হাজার ২৬৪ জন পুরুষ এবং ২ হাজার ১০ জন নারী মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারী ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। ৮ জনের সবাই হাসপাতালে মারা গেছেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION