মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্রিস মরিস রেকর্ড মূল্যে রাজস্থানে

খেলাধুুলা ডেস্ক :

চলছে আইপিএলের নিলাম। বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে এরই মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে তারই পুরনো ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে কিনেছে রাজস্থান রয়্যালস।

তবে এখন পর্যন্ত নিলামের বড় চমকের নাম ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই পেসারকে রেকর্ড দামে দল ভিড়িয়েছে মোস্তাফিজের নতুন দল রাজস্থান। নিলামে মরিসের ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি।

এই মূল্যই উঠতে উঠতে গিয়ে ঠেকেছে যেন আকাশে। মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের মতো দলগুলোর সঙ্গে দরকষাকষি করে ৩৩ বছর বয়সী এই প্রোটিয়া পেসারকে দলে নিয়েছে রাজস্থান। আর এর জন্য তাদের গুনতে হয়েছে ১৬ কোটি ২৫ লাখ রুপি।

আইপিএলের ইতিহাসে এই দাম রীতিমতো ঝড় তুলেছে। এই নিলামে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটারে পরিণত হলে মরিস। এতদিন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন যুবরাজ সিং। তার দর উঠেছিল ১৬ কোটি টাকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। গেল বছর ১৫ কোটি ৫০ লাখ রুপিতে তাকে নিয়েছিল কলকাতা।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION