বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গাড়িবহরে ভ্রমণ করছিলেন ইতালির রাষ্ট্রদূত লুকা আন্তানাসিও (৪৩)। তাদের বহনকারী গাড়িবহর উত্তর কিভু প্রদেশের গোমা নামক স্থানে পৌঁছালে হামলার শিকার হয়। এতে ওই গাড়ীবহরে থাকা ইতালির রাষ্ট্রদূত, একজন ইতালির সৈনিক ও গাড়ীচালক নিহত হয়।

এ বিষয়ে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইতালির রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে। আজ (সোমবার) গোমা অঞ্চলে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।’ সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION