মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

কক্সবাজারে মেয়েকে ধর্ষণের মামলায় পিতার যাবজ্জীবন কারাদন্ড

ভয়েস প্রতিবেদক:

নিজের মেয়েকে ধর্ষণের মামলায় পিতা শামসুল আলম (৪৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করেছে আদালত। জরিমানা আনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত আসামি শামসুল আলম কক্সবাজারের রামুর রশিদ নগরের ৮ নং ওয়ার্ডের ধলিরছরা মুরাপাড়ার আবদুর রহমানের ছেলে। রায় ঘোষণাকালে আদালতে আসামি শামসুল আলম উপস্থিত ছিলেন।

স্ত্রী রাজিয়া বেগম (৩৮) বাদি হয়ে ২০১৮ সালের ৬ জুলাই নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে রামু থানায় মামলাটি দায়ের করেন। ২০১৯ সালের ১৪ মে মামলার অভিযোগ গঠন করা হয়।আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোস্তাক আহমদ চৌধুরী।

রাষ্ট্র পক্ষের স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ রেজাউর রহমান আদালতের রায়ে সন্তুষ প্রকাশ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION