শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

ছিনতাইয়ের ঘটনায় তিন পুলিশ সদস্যদের আরও ৩দিনের রিমান্ড

বিশেষ প্রতিবেদক, কক্সবাজার ভয়েস:
কক্সবাজারে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে আরও তিন দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৪মার্চ) কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আরও তিন দিনের আদেশ দেন। এর আগে ২দিনের রিমান্ড আদেশ দিয়েছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট মো: দেলোয়ার হোসেন।

কক্সবাজার আদালতের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে জানান, উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত তিন পুলিশ সদস্যদের বিরুদ্ধে ২দিনের রিমান্ড শেষে কক্সবাজার সদর থানা পুলিশের পক্ষ থেকে নতুন করে রিমান্ড আবেদন করেন। আদালত ৩দিনের রিমান্ড মন্জুর করেন।

রিমান্ড প্রাপ্ত তিন পুলিশ সদস্যরা হলেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) নুর ই খোদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মুমিন ও মামুন মোল্লা।

উল্লেখ্য, সোমবার (১ মার্চ) বিকালে কক্সবাজা শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন ছিনতাইয়ের শিকার হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে ৯৯৯ ফোন করে কক্সবাজার সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর আরো দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION