মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শেষ সময়ের গোলে মাদ্রিদ ডার্বিতে হার এড়ালো রিয়াল

ক্রীড়া ডেস্ক :

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে মুখোমুখি হয় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। যার শৈল্পিক নাম মাদ্রিদ ডার্বি। তবে এই ডার্বিতে কেউ জিতেনি। করিম বেনজেমার অন্তিম মুহূর্তের গোলে ১-১ সমতা নিয়েই শেষ হয়েছে ম্যাচ।

তবে এই ড্রয়ে শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকলো জিনেদিন জিদানের শিষ্যরা। ২৬ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে লস ব্লাঙ্কোসরা রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে। আর ২৫ ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান শীর্ষে।

মেট্রোপলিটানোতে ম্যাচের ১৫ মিনিটেই মার্কোস লরেন্টের বাড়িয়ে দেওয়া বল থেকে লুইস সুয়ারেজের করা গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। শুরুতেই গোল করে তারা বড় ব্যবধানে জয় তুলে নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিল। পাশাপাশি এই ম্যাচ জিতলে ২০১৪ সালের পর লা লিগার শিরোপা জয়ের ভিত তৈরি হয়ে যেত দিয়েগো সিমিওনের শিষ্যদের।

কিন্তু সেটা আর হতে দিলেন কই করিম বেনজেমা। ৮৮ মিনিটের মাথায় কাসেমিরোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সমতা ফেরান ফরাসি এই স্ট্রাইকার। তাতে শিরোপা জয়ের আশা বেঁচে থাকে রিয়ালের। অপেক্ষা আর অনিশ্চয়তার পালা বাড়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের।

লিগ শেষ হতে বার্সেলোনা ও রিয়ালের এখনো ১২টি করে ম্যাচ বাকি। অ্যাটলেটিকোর ১৩টি। এই ম্যাচগুলো শেষে হিসাব-নিকাশ অনেক বদলে যেতে পারে। শেষ পর্যন্ত ৭ বছর পর অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরে লা লিগার শিরোপা যায়, নাকি পালাক্রমে আবারো রিয়াল-বার্সা চ্যাম্পিয়ন হয় দেখার বিষয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION