বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

প্রতিবেদন:সিরিয়ায় গৃহযুদ্ধে ১২ হাজার শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

দশ বছর আগে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১২ হাজার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ মার্চ) জাতিসংঘের বিশেষায়িত আন্তর্জাতিক শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে যুদ্ধ শিশুদের একটি প্রজন্মকে অনিশ্চয়তা ও হুমকির মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে সিরিয়ার ৯০ শতাংশ শিশুরই মানবিক সহায়তা প্রয়োজন।

যুদ্ধের কারণে সিরিয়ায় এক ঝুড়ি খাদ্যের দাম ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশটির ৫ লক্ষাধিক শিশু তীব্র অপুষ্টিতে ভূগছে। ২০ লক্ষাধিক শিশু যুদ্ধের ভয়াবহতার কারণে স্কুলে যেতে পারছে না। তার মধ্যে ৪০ শতাংশই মেয়ে শিশু।

ইউনিসেফ আরো জানিয়েছে ৭ বছরের উর্ধ্বের ৫ হাজার ৭০০ জন শিশু সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে।

ক্ষুধা, অপুষ্টি আর যুদ্ধের ভয়াবহতার কারণে সিরিয়ার অধিকাংশ শিশুর মধ্যেই মানসিক সমস্যা ও ট্রমা দেখা দিয়েছে এবং ২০২০ সালে সেটা দ্বিগুণ হয়েছে। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION