মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ব্লাস্টের নারী কর্মীর বিরুদ্ধে বিবিজির শতকোটি টাকার মানহানি মামলার চার্জ গঠন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে ব্লাস্টের নারী কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলার অভিযোগ গঠন করেছে আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে দুপক্ষের শুনানি শেষে ব্লাস্টের সেই নারী কর্মী ফারজানার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আদালত কক্ষ থেকে বের হয়ে সাংবাদিকদের এই  তথ্য নিশ্চিত করেন উভয় পক্ষের আইনজীবিরা।
বিজিবির পক্ষে প্রধান আইনজীবি এডভোকেট  সাজ্জাদুল করিম জানিয়েছেন আজ বিজিবির মানহানিকর এই মামলাটি আদালতের বিচারক শুনানি করেন। বাদী বিবাদী দুপক্ষের বক্তব্য শুনেন। ব্লাস্টের নারী কর্মী ফারজানার মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন। মামলার অভিযোগ গঠন করার আদেশ দেন। আদালত একই সাথে মামলার বিচার কার্যক্রমের অংশ হিসেবে স্বাক্ষী গ্রহণেও আদেশ দেন। আইনজীবী আরো জানান আসামি ফারজানা বিজিবির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য সম্বলিত অডিও রেকর্ড রয়েছে।
আসামী এনজিও ব্লাস্টের সেই কর্মীর পক্ষের প্রধান আইনজীবি এডভোকেট আবদু শুক্কুর জানান বিজিবির বিরুদ্ধে ব্লাস্টের সেই নারী কর্মী সংবাদপত্রে কোন বিবৃতি দেননি। তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫০০ ধারায় এই মামলা প্রযোজ্য নয়। তিনি জানান আদালতের এই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করা হবে। জজ আদালতে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আশা করেন তিনি।
গত বছরের ৮ অক্টোবর টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্টের এক নারীকর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারী কর্মী  বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এ নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাননি বলে প্রতিবেদন দেন চিকিৎসকরা। এর প্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি। এরপর ২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দেয় টেকনাফ থানা পুলিশ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION