মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মাঠে সবচেয়ে বাজে আচরণ বাংলাদেশের ক্রিকেট টিমের

বাংলাদেশ ক্রিকেট টিম, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রতি ম্যাচে ০ দশমিক ১২২ শতাংশ হার নিয়ে মোট নয়বার নিয়ম লঙ্ঘন করেছে যা কোনো আন্তর্জাতিক দলের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম লঙ্ঘন করার কারণে সবচেয়ে খারাপ আচরণকারী দল হিসেবে নাম লেখালো বাংলাদেশ ক্রিকেট দল।

আইসিসি’র ওয়েবসাইটের বরাত দিয়ে উইজডেনের প্রতিবেদনে বলা হয়, আচরণ নিয়ে করাকড়ি শুরু হয় বিতর্কিত “স্যান্ডপেপারগেট কেলেঙ্কারির” পর থেকে। সেবার অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বল চমকানোর জন্য অবৈধ পথ বেছে নেয়। সেই থেকেই নাকি কোনো দল প্রতি ম্যাচের শতকরা হারে বাংলাদেশের মত এত নিয়ম লঙ্ঘন করেনি।

এখনও অবধি, বাংলাদেশ প্রতি ম্যাচে ০ দশমিক ১২২ শতাংশ হার নিয়ে মোট নয়বার নিয়ম লঙ্ঘন করেছে যা কোনো আন্তর্জাতিক দলের মধ্যে সর্বোচ্চ। ইংল্যান্ড যদিও ১২ বার নিয়ম ভঙ্গ করে সবচেয়ে বাজে অবস্থানে আছে, তবু তাদের শতকরা হারও ম্যাচ প্রতি ০ দশমিক ১০৯ যা টাইগারদের তুলনায় কিছুটা কম।

তবে, বাংলাদেশি খেলোয়াড়রা অন্য দলের তুলনায় অনেক কম “ডিমেরিট পয়েন্ট” পেয়েছে। টাইগাররা নয়টি লঙ্ঘন থেকে মাত্র নয়টি ডিমেরিট পয়েন্ট পেয়েছে যেখানে মাত্র চারটি নিয়ম লঙ্ঘনকারী শ্রীলঙ্কা ২৪টি ডিমেরিট পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। এবং আটটি লঙ্ঘনের মধ্যে ১৬টি ডিমেরিট পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

অন্যদিকে, জিম্বাবুয়ে সেরা আচরণকারী দল কারণ তারা এখন পর্যন্ত একটি মাত্র ডিমেরিট পয়েন্ট পেয়ে সবথেকে কম নিয়ম লঙ্ঘন করেছে।

উইজডেনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৮ সালের টেস্টে শ্রীলঙ্কান অধিনায়ক দীনেশ চান্ডিমলের বলে কৃত্রিম পদার্থ প্রয়োগ করার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় শ্রীলঙ্কা নিষিদ্ধ হবার ভয়ে তৃতীয় দিনে প্রথমে ফিল্ডিং নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

শেষ পর্যন্ত ম্যাচটি শুরু হওয়ার পর, শ্রীলঙ্কাকে এই ঘটনার জন্য মোট ২৪টি ডিমেরিট পয়েন্ট হস্তান্তর করা হয়েছিল।

প্রাথমিক অপরাধে এবং শ্রীলঙ্কা পুনরায় খেলা শুরু করতে অস্বীকৃতি জানালে করার চন্ডিমলের সাথে জড়িত থাকার কারণে কয়েক জনকে এবং চন্ডিকা হাথুরুসিংহ এবং আসাঙ্কা গুরুসিনহাকে ছয়টি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। সূত্র:ঢাকাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION