মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইন্টার মিয়ামি দুই হাত বাড়িয়ে মেসিকে স্বাগত জানাবে

ক্রীড়া ডেস্ক:
কয়েক মাস আগে লিওনেল মেসি আমেরিকায় ফুটবল খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। থিয়েরি অঁরি, দাভিদ ভিয়া ও আন্দ্রে পিরলোদের পথ অনুসরণ করে তাকেও মেজর সকার লিগে (এমএলএস) দেখা যাবে কি না অনিশ্চিত। কিন্তু দুই হাত বাড়িয়ে তাকে স্বাগত জানাবে ইন্টার মিয়ামি। বার্সেলোনা সুপারস্টারকে ক্লাবটিতে সতীর্থ হিসেবে পাওয়ার আশা গনসালো হিগুয়েইনের।

আর তিন মাস পর বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে। ন্যু ক্যাম্পে তার ভবিষ্যৎ নিয়ে চলছে তুমুল আলোচনা। শেষ পর্যন্ত ১৬ বছরের সম্পর্ক তিনি শেষ করে দেন নাকি তা আরও বাড়িয়ে নেবেন, তা ধোঁয়াশায় রয়েছে। ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে পাওয়ার দৌড়ে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানসিটি ও ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই। আমেরিকায় বসবাসের ইচ্ছাও জানিয়েছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। এমনটা শুনে যারপরনাই রোমাঞ্চিত গত বছরের সেপ্টেম্বরে জুভেন্টাস থেকে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া হিগুয়েইন।

অবশ্য হিগুয়েইন নিশ্চিত নন, ইউরোপের শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করা থামিয়ে দেবেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থকে নিয়ে সাবেক নাপোলি স্ট্রাইকার বলেছেন, ‘(আন্দ্রে) পিরলো এখানে (এমএলএস) এসেছিলেন, যখন তিনি ছিলেন একজন বিশ্ব চ্যাম্পিয়ন। (থিয়েরি) অঁরি, (দাভিদ) ভিয়া ও (ব্লেইস) মাতুইদিও একই সিদ্ধান্ত নিয়েছিলেন। লিওনেল এখানে কেন আসবে না তার কোনও কারণ আমি দেখি না। যদি এটা তাকে সুখী করে, তাহলে আমরা তাকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানাবো।’

হিগুয়েইন মনে করেন, ভবিষ্যৎ নিয়ে শুধু নিজের মনের কথা শোনা উচিত মেসির। তিনি বলেছেন, ‘কোনও একটা সময় সে সিদ্ধান্ত নেবে কোথায় খেলতে চায়। এক্ষেত্রে ব্যক্তিগত ও খেলোয়াড়ি পর্যায় থেকে সেরা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমার মতে চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়ার মতো শক্তি সামর্থ্য এখনও তার আছে।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION