বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর কোটপেস হারিনাস এলাকায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্য। বিবিসি খবরে এ তথ্য জানায়।
বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকোর সুরক্ষা ও প্রতিরক্ষামন্ত্রী রদ্রিগো মার্টিনেজ সেলিস বলেন, “পুলিশের বহরে হামলা চালায় বন্দুকধারী মাদক সন্ত্রাসীরা। এ ঘটনায় ৮ পুলিশ সদস্যসহ ৫ জন মামলা তদন্তকারী নিহত হয়েছেন।
এ ঘটনায় হামলাকারীদের মধ্যে নিহত হয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সুরক্ষা বাহিনী কর্তৃপক্ষ এই হামলাকে “কাপুরুষোচিত” আক্রমণ হিসাবে নিন্দা করেছে। কর্তৃপক্ষ জানায়, তারা অপরাধীদের আটকের জন্য অনুসন্ধান শুরু করেছিল।
মেক্সিকোর এই রাজ্যটি বিভিন্ন অপরাধী দলগুলোর উপস্থিতির কারণে দেশের সবচেয়ে ‘হিংস্র’ বলে বিবেচিত হয়। ২০০৬ সালে দেশটির সরকার কার্টেলদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে ৩ লাখেরও বেশি লোক খুন হয়েছেন। সুত্র:দৈনিক জাগরণ।
ভয়েস/জেইউ।