বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা:বিশ্বে মৃত্যু ২৭ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়ালো। শুক্রবার করোনা নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। পরের বছরের শুরু থেকে এটি ছড়িয়ে পড়তে শুরু করে সারা বিশ্বে। ২০২০ সালের জুন-জুলাই থেকে সংক্রমণ কমে আসতে শুরু করে। তবে ওই বছরের শেষ দিক থেকে আবারও বাড়তে শুরু করে সংক্রমণ। যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া ভাইরাসটির নতুন রূপ এই সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বে ২৭ লাখ সাত হাজার ৭৪ জন করোনায় মারা গেছেন। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন কোটি তিন লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে পাঁচ লাখ ৫২ হাজারের বেশি মানুষ।

তালিকায় এর পরের অবস্থানেই আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৭ হাজারের বেশি। আর মারা গেছে দুই লাখ ৮৭ হাজার ৭৯৫ জন।

শুক্রবার রয়টার্স জানিয়েছে, মহাদেশভিত্তিক হিসেবে বিশ্বে প্রথম করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়িয়েছে ইউরোপ। এই অঞ্চলে ১০ লাখ ৬২ জন করোনায় মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন তিন কোটি ৭২ লাখের বেশি মানুষ।

এশিয়ায় করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ভারতে। সম্প্রতি দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ১৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ৫৯ হাজার ৫৯৩ জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION