মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বেনজেমায় উড়ছে রিয়াল

রিয়াল মাদ্রিদ, ফাইল ছবি

খেলাধুলা ডেস্ক:
করিম বেনজেমা রীতিমতো উড়ছেন। রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে গোল করেছেন (৮ গোল)। যা ২০১৬ সালের পর প্রথম। তার উড়ন্ত পারফরম্যান্সে ভর করে উড়ছে রিয়ালও।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল করেছেন বেনজেমা। অ্যাসিস্ট করেছেন একটিতে। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে রিয়াল জিতেছে ৩-১ ব্যবধানে।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে রিয়ালের। ২৮ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল অবস্থান নিয়েছে দ্বিতীয় স্থানে। ২৭ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো শীর্ষে ও ৫৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে তৃতীয় স্থানে।

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। এ সময় টনি ক্রুসের বাড়িয়ে দেওয়া বল থেকে বাঁকানো শটে গোল করেন বেনজেমা। ৩০ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ফঁরাসি স্ট্রাইকার। এবারও তাকে গোলে সহায়তা করেন টনি ক্রুস।

বিরতিতে যাওয়ার আগে সেল্টা ভিগোর সান্তি মিনা হেডে গোল করে ব্যবধান কমান। কিন্তু বিরতির পর বেশ কিছু দারুণ আক্রমণ শানিয়েও আর গোলের দেখা পায়নি তারা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪) পাল্টা আক্রমণ থেকে গোল করেন আসেনসিও। ক্রসে তাকে গোলে সহায়তা করেন বেনজেমা। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION