মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

শুরু বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের

ক্রীড়া ডেস্ক:

বড় দৈর্ঘ্যের ক্রিকেটের দেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠছে সোমবার। মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে টানা দশম বারের মতো জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন।’

সোমবার সকালে বিকেএসপিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের ফার্স্ট অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

জাতীয় ক্রিকেট লিগে দুই স্তরে অংশগ্রহণ করছে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

চারটি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে জাতীয় লিগের খেলা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলছে স্বাগতিক খুলনা ও সিলেট বিভাগ। বিকেএসপির-৪ নম্বর মাঠে নেমেছে ঢাকা ও রংপুর বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক বরিশালের আতিথেয়তা নিচ্ছে ঢাকা মেট্রো।

ধবধবে সাদা জার্সি সবার গায়ে। বুকের ওপর বড় করে লিখা স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নাম। তার ওপরে বিভাগের নাম। বাঁপাশে স্পন্সরের লোগো, ডানপাশে বিভাগীয় ক্রীড়া সংস্থার লোগো। জাতীয় ক্রিকেট লিগে স্পন্সরশিপ বাদেও মাঠের সৌন্দর্য্য বৃদ্ধি করতে প্রতিটি দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালদের (আম্পায়ার, রেফারি) জার্সি প্রদান করছে ওয়ালটন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মিল রেখে জার্সির পেছনে নাম ও জার্সি নম্বর যুক্ত করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION