বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত-বাইডেন

জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৪ মার্চ) তিনি এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি গ্রোসারি মার্কেটে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় ১০ জন প্রাণ হারানোর ঘটনার পরপর দেশটির প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।

আমরা অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করতে পারি এমন মন্তব্য করে বাইডেন বলেন, “ভবিষ্যতে জীবন বাঁচাবে এমন সাধারণ জ্ঞানের পদেক্ষেপ নিতে, আরও এক ঘণ্টা যেতে, এক মিনিট অপেক্ষা করার দরকার নেই আমার আর।”

হোয়াইট হাউসে তিনি বলেন, এটি একটি মার্কিন ইস্যু যা আমেরিকানদের জীবন বাঁচাতে পারে। আমাদের অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত।

তিনি আরো বলেন, দেশে অ্যাসল্ট আগ্নেয়াস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারি আমরা।

প্রতিবছর আমেরিকায় গড়ে ১০ হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁদের কেউ আত্মহত্যা করেন, কেউ অন্যের ছোড়া গুলিতে নিহত হন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION