বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পুলিশ বাবার পিস্তলের গুলিতে পুত্রের  আত্মহত্যা!

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীতে বাবার সাথে অভিমান করে বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন সিএমপি’র খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে মাহিন (১৯)। শুক্রবার (২রা এপ্রিল) বেলা দেড়টার দিকে আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকার নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। নিহত মাহিন বেপজা কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, শুক্রবার (২ এপ্রিল) মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে না যাওয়ায় তার বাবা উপ-পরিদর্শক (এসআই) মহিম উদ্দিন ছেলে মাহিনকে বকাঝকা করেন। এরপর অভিমান করে বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করে সে। পরে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION