মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক
শুক্রবার (২ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি
টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শুক্রবার (২ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইসিসি। ফলে আইসিসির সকল নারী ক্রিকেট দল এখন থেকে ওয়ানডে ও টেস্ট খেলতে পারবে।
ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বে আইসিসি ক্রিকেট কমিটির নেতৃত্বে এক ভার্চ্যুয়াল এক বোর্ড সভায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের বর্তমান বিভিন্ন ইস্যুকে বিবেচনায় এনে এ সিদ্ধান্তটি নেওয়া হয়।
বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট খেলার এ সম্মাননা দেওয়া হয়েছে। এমনবি ২০২২ সালে কমনওয়েলথ গেমসের টি-টোয়েন্টি ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতিও দিয়েছে আইসিসি।
এখনও পর্যন্ত ভাররত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার নারী দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করেছে। এছাড়া আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড নারী দলও এ মর্যাদা পেয়েছে। সুত্র: ঢাকা ট্রিবিউন।
ভযেস/ জেইউ।